খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৮ই আগস্ট ২০২২, ৬:২০ পিএম

স্বাধীন বাংলা ফুটবল-দলের সদস্য শেখ আব্দুল-হাকিমের ইন্তেকাল,স্বাধীন-বাংলা ফুটবল দলের-সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল-হাকিম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . রাজিউন)।

পারিবারিক সূত্রে জানাগেছে,শনিবার রাত ২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।
যশোরজেলা দল , ঢাকা প্রথম বিভাগ ফুটবল লীগে দিলকুশা, বিআইডিসি/ বিজেএম সি, ওয়ান্ডার্স এবং বাংলাদেশ জাতীয় দলের অপরিহার্য খেলোয়াড় ছিলেন। মহান মুক্তিযুদ্ধের সময়ে এ বীর মুক্তিযোদ্ধা স্বাধীন- বাংলা ফুটবল দলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে তিন মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, আজ রোববার যশোর উপ-শহরের এ ব্লক মসজিদে আসর নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে এবং উপশহর কবরস্থানে দাফন করা হবে।

মন্তব্য