খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৮ই এপ্রিল ২০২৩, ৮:৪১ এএম
শার্শা উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুজ্জামানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক,প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরের শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক মোঃ নুরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, মোঃ নুরুজ্জামানের মৃত্যুতে আওয়ামী লীগ একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারাল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্তব্য